শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৩০

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সুনামগঞ্জের সদর উপজেলা মদনপুর এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীসহ একটি বাস খাদে পড়ে হতাহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে লিমন পরিবহন নামের এই বাস ৪০ জনের বেশি যাত্রীসহ দিরাই আসছিলো। সাড়ে ৬ টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ বাসটি খাদে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটির ছাদ ও বক্সে অতিরিক্ত মালামাল এবং ধারণ ক্ষমতার সে যাত্রী ছিলো। মদনপুর এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেলে জানালার গ্লাস ভেঙ্গে যাত্রীদের উদ্ধার করেন স্থানীয়রা। এসময় নারী শিশুসহ অন্তত ৩০ জন যাত্রী আহত হলে স্থানীয় তাদের সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল মেডিকেল পাঠানো হয় বলে জানা যায়। তাৎক্ষণিক মুহুর্তে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বাস থেকে অক্ষত অবস্থায় উদ্ধার হওয়ায় যাত্রী দিরাই উপজেলার রফিনগর এলাকার কামরুল হাসান জানান, ঢাকা থেকে দিরাই যাচ্ছিলো বাসটি। বাসে ৪০ জনের বেশি যাত্রী ছিলো। বাসের উপরে নিচে ভারি মালামাল ছিল। অতিরিক্ত মালামালের কারনে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে পড়ে যায়।
তিনি জানার কাচ ভেঙ্গে বাস থেকে বের হন বলে জানান তিনি৷ অনেক যাত্রীর মাথা, পা, হাতে মারাত্মক জখম হয়েছে বলে জানান তিনি।

সুনামগঞ্জ সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নিয়াজ মুর্শেদ জানান, কেবল সদর হাসপাতালে আহত ২০ জন যাত্রী চিকিৎসা নিয়েছেন। বাকিরা সিলেটসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছেন বলে জানান তিনি। তবে গুরুতর আহত থাকলেও কোনো প্রাণহানি ঘটেনি বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain