শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

সিসিক মেয়র আনোয়ারুজ্জামান অনুপস্থিত, পূর্ণ ক্ষমতা পেলেন সিইও

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::সাম্প্রতিক পরিস্থিতিতে বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভার অনেক মেয়র ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ পরিস্থিতিতে জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখতে প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করেছে সরকার। বুধবার (১৪ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়।

 

এ আদেশ অনুযায়ী অনুপস্থিত থাকা সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পূর্ণ দায়িত্ব পালন করবেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী। তিনি বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকালে সিলেটভিউ-কে বলেন- কাল (বুধবার) রাতেই প্রজ্ঞাপনটি আমাদের কাছে এসে পৌঁছেছে। এখন আর নগরবাসীর নাগরিক সেবা পেতে কোনো অসুবিধা হবে না।

 

প্রজ্ঞাপনে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির কারণে বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভার অনেক মেয়র ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং যোগাযোগ করেও তাদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট পৌরসভা সূত্রে জানা যায়। এছাড়াও পৌরসভার প্যানেল মেয়ররাও কর্মস্থলে ধারাবাহিকভাবে অনুপস্থিত রয়েছেন। এর পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশন ও পৌরসভার অনেক ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং জনসেবা বিঘ্নিত হচ্ছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

 

আদেশে আরও জানানো হয়, সিটি করপোরেশন ও পৌরসভায় জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখতে প্রধান নির্বাহী কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain