শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

জুড়ীতে সড়কে প্রাণ গেল কলেজ ছাত্রের

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

জুড়ীতে সড়কে প্রাণ গেল কলেজ ছাত্রেরঅনুসন্ধান নিউজ :: মৌলভীবাজারের জুড়ীতে এক সড়ক দুর্ঘটনায় মো. মুরাদ আহমেদ (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত গাড়ীর চালকসহ অপর এক আরোহী সিলেট হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি শুক্রবার রাত প্রায় ২ টার দিকে জুড়ী-বড়লেখা সড়কের সফরপুর এলাকায় ঘটেছে। মুরাদ জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের দক্ষিণ বড়ধামাই নিবাসী মনসুর আহমদ এর প্রথম পুত্র। সে স্থানীয় আপ্তাব উদ্দিন আমেনা খাতুন কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়সূত্রে জানা যায়, মুরাদ আরো একজন আরোহীসহ প্রাইভেট কার যোগে বড়লেখা থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের সফরপুর এলাকায় গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে মুরাদের মৃত্যু হয়। অপর আরোহী ও চালককে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটের একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুয়েল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার বেলা ২টায় জানাজার নামাজ শেষে মুরাদের লাশ দাফন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain