শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ভিসি সহ বিভিন্ন মহলের শোক অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চলের ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ছাত্র কল্যাণ উপদেষ্টা, সীমান্তিক সিলেটের সাবেক চেয়ারপার্সন, জকিগঞ্জের আটগ্রাম লুৎফুর রহমান হাইস্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ, মাজেদ আহমেদ চঞ্চল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ২০ আগস্ট মঙ্গলবার ভোর ৪.৩০ মিনিটে সিলেট নগরীর শাহপরানস্থ বাহুবলের গ্রীন ল্যান্ড হাউজিং আবাসিক এলাকায় নিজ বাসায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম নামাজে জানাজা মঙ্গলবার বেলা ১১ টায় শাহপরানের বাহুবল কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় জানাজা বাদ যোহর জকিগঞ্জের আটগ্রাম লুৎফুর রহমান হাইস্কুল এন্ড কলেজের মাঠে ও তৃতীয় জানাজা বাদ আসর কালিগঞ্জের নুরপুর ডাঃ তোফাজ্জল আলী মহিলা দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
মরহুম মাজেদ আহমদ চঞ্চলের নামাজে জানাজায় সর্বস্তরের মুসল্লিগণ অংশ গ্রহণ করায় তার ছেলে তাওহীদ মাজেদ তিহাম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জানাজা শেষে মরহুমের লাশ গ্রামের বাড়িতে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ছাত্র কল্যাণ উপদেষ্টা, অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চলের মৃত্যুতে গভীর ও দুঃখ প্রকাশ করেছেন আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান, আন্তর্জাতিক অর্থনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির ও ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ।
নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও সীমান্তিক সিলেটের নেতৃবৃন্দ, লুৎফুর রহমান হাইস্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ সহ বিশিষ্টজন গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain