শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

সিলেট হযরত শাহজালাল (রহ.)’র মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সফরে এসে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার দুপুর সোয়া ১২টার দিকে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মাজার জিয়ারত করেন।হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে হযরত শাহপরাণ (রহ.) এর মাজারের উদ্দেশ্যে রওয়ানা হন মির্জা ফখরুল।

 

হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের সময় তাঁর সাথে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, কেন্দ্রিয় সহসাংগঠনিক সম্পাদক ও মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।

 

এদিকে, সংক্ষিপ্ত সফরে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা থেকে ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান মির্জা ফখরুল। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর প্রথমবারের মতো সিলেট সফরে আসেন তিনি।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী জানান, মির্জা ফখরুল প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন। বিকেল ৩টায় গ্র্যান্ড সিলেট হোটেলে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain