শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

মোহনা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মাছুম আহমদ এর স্মরণ সভা ও দোয়া মাহফিল

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মোহনা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি, মৌমিতা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির পরিচালক সামাজিক ব্যাক্তিত্ব মাছুম আহমদ- এর আকস্মিক মৃত্যুতে মোহনা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  গত কাল শুক্রবার রাতে নগরীর পাঠানটুলা বৈরাতী কমিউনিটি সেন্টারে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  উনার মৃত্যুতে বৃহত্তর পাঠানটুলা দর্জিপাড়া, করেরপাড়া, গোয়াবাড়ী, কুচারপাড়া, পাঠানটুলা সিলেট সহ  পুরো এলাকাবাসী শোকাহত। বৃহত্তর পাঠানটুলার বিশিষ্ট মুরব্বি  আব্দুর রাজ্জাক খান এর সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যাংকার দেবজ্যোতি মজুমদার রতন এর পরিচালনায়

স্মরণ সভা ও দোয়া মাহফিলে  পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাছুম আহমদের বড় ভাই বিশিষ্ট মুরব্বি ও মৌমিতা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির কর্নধার জনাব করিম উল্লাহ হেলাল,  আব্দুর রাজ্জাক রাজন, ফয়জুল হক, ভানুজয় দাস, আব্দুল বাছিত মহসিন,অমল দে, আলতাফ হোসেন, মতিউর রহমান খান, হাজী জুনেল আহমেদ, ফরহাদ হোসেন, ওবায়েদুর রউফ সাব্বির আরও উপস্থিত ছিলেন, আজাদ হোসেন,মাসুদ করিম, মিতুল, গোলাম মোস্তফা, শাহেদ আহমদ, নুরুল ইসলাম নুর, সঞ্জয় দেব, মৃনাল সেন, সঞ্চু দে, নিখিল দে, সাবলু পাঠক, নিপেন্দ্র দে নিপু, দুলুল তালুকদার,  গোলাম কিবরিয়া,  আব্দুল হাকিম, আবুল কাসেম মিলন, সুফিয়ান, বশির খান লাল, আবু জাফর সুজন, রাশেদ আহমেদ, কামাল আহমদ, তাহমিদ আহমেদসহ বিভিন্ন পাড়া-মহল্লা এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে কোরন তেলওয়াত করেন করেরপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব  হাফিজ  মাওলানা সাদেকুর রহমান  অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন পাঠানটুলা জামে মসজিদের ইমাম ও খতিব  মাওলানা হোসেন আহমেদ। স্মরণ সভাশেষে মোহনা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি, মৌমিতা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির পরিচালক সামাজিক ব্যাক্তিত্ব মাছুম আহমদ আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain