শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

যুক্তরাজ্য প্রবাসী আশরাফ ও লায়েকে সিলেটে স্বেচ্ছাসেবক দলের সংবর্ধনা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগরীর ৮নং ওয়ার্ড যুবদলের সাবেক প্রতিষ্ঠাকালীন সভাপতি যুক্তরাজ্য কার্ডিফ বিএনপি নেতা আশরাফ হোসেন ও সাবেক ছাত্রদল নেতা এবং লন্ডন মহানগর যুবদলের সহ-সভাপতি লায়েক মিয়ার বাংলাদেশ আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বিমান বন্দরে সংবর্ধনা প্রদান করা হয়।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান’র সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) বলেন, প্রবাসীরা বিগত ছাত্র-জনতার আন্দোলনে যে সাহসী ভূমিকা রেখেছেন তা দেশবাসী কোন দিন ভুলবে না। আমাদের প্রবাসীরা আমাদের সম্মানীত জন। তাদের সম্মান করা আমাদের দায়িত্ব। প্রবাসীদের প্রাপ্য সম্মান দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু আহমদ আনসারী, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ, সৈয়দ আমির আলী, সদস্য মিসবাহ আহমেদ জেহিন, তসির আলী, ফাহিম আহমদ চৌধুরী, মেহেদী হাসান সপু, আবির হাসান মুহিন, শফিক আহমেদ, ইকবাল হোসেন, সামাদ হোসেন, গোলাম মোস্তফা, কাউসার আহমদ রকি, ছাত্রদল নেতা দেলোয়ার হোসাইন সুমন, ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর, ছাত্রদল নেতা আনাস মাহফুজসহ উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল সিলেট মেট্রোপলিটন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain