শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টম্বর) বিকেল ৫টায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই বিদ্যুত অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহ-সভাপতি গোপাল বাহাদুরের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট নগরীতে বিদ্যুতের লোডশেডিং অসহনীয় হয়ে পড়েছে। কর্তৃপক্ষ নিদিষ্ট কোনো সময় নির্ধারণ না করে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং করছে। এতে করে নগরবাসী চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। অসহনীয় গরমের মধ্যে লোডশেডিং থাকায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। অন্ধকারের মধ্যে ব্যবসা করতে হচ্ছে ব্যবসায়ীদের। অন্যদিকে বিদ্যুতের লোডশেডিংয়ের কারনে বাসা বাড়িতে দেখা দিয়েছে পানির চরম সংকট। প্রচন্ড গরমে বিদ্যুত না থাকায় অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বৃদ্ধরা। বক্তারা অবিলম্বে বিদ্যুতের এ লোডশেডিং বন্ধের দাবি জানান এবং কি কারনে বারবার এই লোডশেডিং করা হচ্ছে তার কারন সিলেটবাসীকে জানানোর আহবান জানান। সিলেটে বিদ্যুতের চাহিদার তুলনায় উৎপাদন অনেক বেশি থাকার পরেও কেন এ লোডশেডিং করা হয় তা সিলেটবাসীর বোধগম্য নয়। ঘন্টার পর ঘন্টা ধরে লোডশেডিং করে সিলেটবাসীর প্রতি চরম বৈষম্যের এ নীতি পরিহারের আহবান জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুরমা বয়েজ ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, শ্রমিক নেতা এম বরকত আলী, সিলেট প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ আব্দুল মজিদ, সাংবাদিক হাসান মো. শামীম, সুরমা বয়েজ ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক রেজওয়ান আহমদ, সাংবাদিক মামুন চৌধুরী, সাংবাদিক দেলোয়ার হোসেন দিলু, নাদিম আহমদ টিপু, মো. শিপন মিয়া প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain