শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ভারত সীমান্তে নির্বিচারে বাংলাদেশীদের হত্যা করছে: সিলেটে সমন্বয়ক হাসিব

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেছেন- নতুন বাংলাদেশে সকল ধর্ম ও মতের মানুষের। সকল ক্ষেত্রে দুর্নীতি ও চাঁদবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে সিলেটের শিল্পকলা একাডেমিতে ছাত্র-জনতার মৈত্রী সফর উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

হাসিব আরও বলেন- ভারত বাংলাদেশের সাথে সব সময় আগ্রাসী আচরণ করে, এগুলো বন্ধ না করলে বাংলাদেশের ছাত্র-সমাজ এগুলো বন্ধ করতে ভিন্নভাবে চিন্তা করবে।

 

তিনি বলেন- ভারতের সাথে যত অবৈধ চুক্তি হয়েছে সেগুলো বাতিল করতে হবে। ভারত সীমান্তে নির্বিচারে বাংলাদেশীদের হত্যা করছে, এগুলো বন্ধ না করলে কঠোরভাবে দমন করা হবে। সেজন্য ছাত্র সমাজ প্রস্তুত রয়েছে। ভারত আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় রেখেছিলো। আর এখন ভারত আগ্রাসি মনোভাব দেখাচ্ছে। তাদের মনে রাখতে হবে- বাংলাদেশের বর্তমান সরকার ছাত্র-জনতার সরকার।

 

বক্তব্যকালে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান হাসিব। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও সিলেট জেলার সমন্বয়করা। উপস্থিত ছিলেন জেলা-উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain