শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

সিলেট-ঢাকা মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

সিলেট-ঢাকা মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

 

সিলেটের ওসমানীনগের এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার বেগমপুর বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

অনুসন্ধান নিউজ :: নিহত মোটরসাইকেল আরোহী বিশ্বজিৎ সূত্রধর (২৭) উপজেলার গাভূরটিকি গ্রামের বিকুল সূত্রধরের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা মোহন সূত্রধর আহত হয়েছেন। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত‍্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী এনা পরিবহেনর যাত্রীবাহী বাস বেগমপুর নামকস্থানে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকলটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বিশ্বজিৎ মারা যান।

 

পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠান।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain