শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

সিলেটে কালিঘাট থেকে বালুর নিচে মিললো চিনির খনি!

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::সিলেট নগরের সবচেয়ে বড় পাইকারী আড়ত কালিঘাট থেকে চিনি বোঝাই একটি ট্রাক আটক করেছে পুলিশ। ট্রাকের চিনির বস্তা বোঝাই করে উপরে বালু দিয়ে চাপা দিয়ে রেখেছিল চোরাকারবারীরা। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয়নি। পুলিশের চোখ ফাঁকি দিতে না পারায় জব্দ হয়েছে ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চালান। গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কালিঘাটস্থ শাহচট্ট রোডের বাণিজ্য ভবনের সামনে থেকে ট্রাকটি আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, একটি ড্রাম ট্রাকের ভেতর চিনির বস্তা রেখে চোরাকারবারীরা উপরে বালু চাপা দেয়। এরপর ত্রিপল দিয়ে ট্রাকটি ঢেকে দেয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ট্রাকের ভেতর থেকে ৮৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।

 

মোহাম্মদ সাইফুল ইসলাম আরও জানান, অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন চোরাকারবারী পালিয়ে যায়। তাদেরকে আটকের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain