শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেট-কক্সবাজার বিমানের ফ্লাইট ফের চালু

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ফের চালু হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট-কক্সবাজার সরাসরি ফ্লাইট। আগামী ৩১ অক্টোবর থেকে এ রুটে ফের ফ্লাইট পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি। ফ্লাইট চালুর তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেটের ডিস্ট্রিক্ট ম্যানেজার শাহনেওয়াজ মজুমদার।

বিমান সূত্র জানায়, সপ্তাহে বৃহস্পতিবার ও রবিবার সিলেট-কক্সবাজার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। এ দু’দিন সকাল ৮টা ৫০ মিনিটে সিলেট থেকে ফ্লাইট ছেড়ে কক্সবাজার পৌঁছাবে সকাল ১০টা ২০ মিনিটে। একই দিন সকাল ১০টা ৪৫ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে আসা ফ্লাইট সিলেট ওসমানী বিমানবন্দরে এসে অবতরণ করবে ১২টা ১৫ মিনিটে।

 

প্রসঙ্গত, যাত্রী চাহিদা ও অভ্যন্তরীণ পর্যটন বিকাশের কথা বিবেচনা করে ২০২০ সালের ১২ নভেম্বর সিলেট-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরপর করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সময় বন্ধ হয়ে যায় এ রুটে ফ্লাইট পরিচালনা। এরপর বিরতি দিয়ে ফ্লাইট অপারেট করে আসছিল বিমান। সর্বশেষ গত হজ মৌসুমে সিলেট-কক্সবাজার সরাসরি ফ্লাইট বন্ধ হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain