শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

কিডনি বিশেষজ্ঞ দলের সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি কিডনি বিশেষজ্ঞ দল কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট পরিদর্শন করেছেন। গতকাল ১৬ সেপ্টেম্বর সোমবার দুপুরের দলটি কেন্দ্রীয় জেল রোডের নাজিরেরগাঁওস্থ হাসপাতালটি পরিদর্শন করেন।
সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের প্রধান এসোসিয়েট প্রফেসার ডাঃ ধ্রুব দাশ নেতৃত্বে কিডনি বিশেষজ্ঞ দলটি হাসপাতাল চত্বরে পৌঁছলে তাঁদেরকে স্বাগত জানান ফাউন্ডেশনের ডিরেক্টরস্ (ফিন্যান্স) ও ট্রেজারার জুবায়ের আহমদ চৌধুরী। কিডনি বিশেষজ্ঞ দল নবনির্মিত হাসপাতালে পৌঁছে এর প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং নির্মাণ কাজের অগ্রগতির খোঁজ-খবর নেন।
পরিদর্শনে ছিলেন সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ শুভার্থী কর, কিডনী রোগ বিশেষজ্ঞ ডাঃ ছাইফুল হাসান শফি ও শহীদ সামসুদ্দিন হাসপাতালের কিডনী রোগ বিশেষজ্ঞ ডাঃ নাজমুস সাকিব প্রমুখ।
কিডনি বিশেষজ্ঞ দলকে সহযোগিতা করেন হাসপাতালের এডমিন হেড মোঃ মুহিবুর রহমান রাসেল, ম্যানেজার আবুল কাশেম ও হেড অব নার্স আব্দুল হান্নান।
কিডনি বিশেষজ্ঞ দল হাসপাতাল পরিদর্শন করে কাজের অগ্রগতি দেখে সন্তুষ প্রকাশ করেন এবং দ্রুত কাজ শেষ করে আর্ত মানব সেবায় হাসপাতালের কার্যক্রম শুরু করার আহবান জানান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain