শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

সিলেটে ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষন পরিদর্শনে উপ-মহাপরিচালক

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলাধীন দক্ষিণ সুরমা উপজেলায় ১০ দিন মেয়াদি ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষন পরিদর্শন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ জিয়াউল হাসান,বিভিএমএস, পিএএমএস । বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সিলাম ইউনিয়ন পরিষদের হল রুমে প্রশিক্ষন কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় উপ-মহাপরিচালকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ, সিলেট জেলার সার্কেল এ্যাডজুট্যান্ট এএসএম এনামুল হক, দক্ষিণ সুরমা থানা আনসার ভিডিপি কর্মকর্তা তানিয়া লাইজু খানম।

উপ-মহাপরিচালক মোঃ জিয়াউল হাসান প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছালে দক্ষিণ সুরমা থানা আনসার ও ভিডিপি কর্মকর্তা তানিয়া লাইজু খানম তাকে চলমান প্রশিক্ষণ সম্পর্কে ব্রিফিং করেন। পরিদর্শন শেষে তিনি প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময় করেন ও দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।

তিনি বলেন , প্রশিক্ষণপ্রাপ্ত সকল সদস্যরা দেশের অভ্যন্তরীণ জাতীয়, স্থানীয় নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা রক্ষা , দুর্গাপূজা , দুর্যোগ মোকাবেলায় দায়িত্ব পালন করে , এ বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণ করে ভিডিপি/টিডিপি সদস্যরা নিজেদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক চালিকা শক্তি সচল রাখতে বিশেষ ভূমিকা পালন করে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain