শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের হুইলচেয়ার বিতরন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বৃটেনের প্রথিতযশা আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ ও বিশিষ্ট সমাজসেবী ব্যারিস্টার নাজির আহমদ বলেছেন, মানবতার কল্যাণে সম্পৃক্ত থাকার মধ্যেই প্রকৃত শান্তি নিহিত। তিনি বলেন, আমাদের নাতিদীর্ঘ এই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তাঁর অপার সৃষ্ঠির প্রতি আমাদের সদয় হতে হবে।
তিনি ২৫ সেপ্টেম্বর বুধবার নগরীর জালালাবাদ আবাসিক এলাকায় অনুষ্ঠিত ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশন আয়োজিত তাঁর নিজস্ব আর্থিক সহায়তায় দুঃস্থ ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন।
ব্যারিস্টার নাজির আহমদ বলেন, দুঃস্থ ও প্রতিবন্ধীরা আমাদের সমাজে অবহেলা ও অবজ্ঞার স্বীকার, অথচ তারাও আমাদের ভাই ও বোন। সমাজের সকল সামর্থবান মানুষ দুঃস্থ ও প্রতিবন্ধীদের কল্যাণে এগিয়ে আসা উচিত। তিনি বলেন, আমাদের ইসলাম ধর্মে মানবতার কল্যাণের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। আমরা যদি ইসলামের বিধানগুলোকে যথাযথভাবে অনুসরণ করি তাহলে আমাদের সমাজে কোন অশান্তি থাকবেনা, কিংবা থাকবেনা কোন বৈষম্য।
হুইলচেয়ার বিতরন অনুষ্ঠানে তাঁর সাথে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মু: মোস্তফা মিয়া। অনুষ্ঠানে কয়েক ডজন প্রতিবন্ধীকে মানসম্মত ও মেডিক্যালি রেকমেন্ডেড হুইলচেয়ার হস্তান্তর করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain