শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আম্বরখানা শাখার কেক কাটা ও দোয়া মাহফিল

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: গৌরব ও সাফল্যের ৩০ বছরে পদার্পন উপলক্ষে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি আম্বরখানা শাখার উদ্যোগে দোয়া ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় আম্বরখানাস্থ শাখায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের আম্বরখানা শাখার সিনিয়র এভিপি ও ম্যানেজার মো: কয়ছর খান।
দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ ব্যবসায়ী নোমানী চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক ও বারাকা পাওয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ফাহিম আহমেদ চৌধুরী, ব্যাংকের প্যানেল ল’ইয়ার এডভোকেট ইশতিয়াক আহমদ জায়গীরদার,খান ব্রাদার্স এর সত্তাধিকারী আখতার হোসেন খান, সিলেট খামারবাড়ীর প্রোপাইটার এডভোকেট নোমান আহমদ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আম্বারখানা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জিয়াউর রহমান। এছাড়াও ব্যাংকের ঊর্ধতন কর্মকর্তা, কর্মচারী ও ব্যাংকের গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৩০ বছর পদার্পনের কেক কাটেন অতিথিবৃন্দ।
সভাপতির বক্তব্যে ব্যাংকের আম্বরখানা শাখার সিনিয়র এভিপি ও ম্যানেজার মো: কয়ছর খান বলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের অধীন একটি তফসিলী ব্যাংক হিসেবে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকাল থেকেই শরীয়াহ্ প্রতিপালনের ক্ষেত্রে উত্তম অবস্থানে রয়েছে এ ব্যাংক। এ ব্যাংক আধুনিক ও উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল ধরনের ব্যাংকিং সেবা প্রদান করে যাচ্ছে। তিনি আরো বলেন, আগামীতেও এই ব্যাংক মানুষের কল্যাণে কাজ করে যাবে ইনশাআল্লাহ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain