শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাথে কেন্দ্রীয় ছাত্রদল মতবিনিময়

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন,শহীদ জিয়ার আদর্শ নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলের জন্যে কাজ করতে হবে। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের নেতাকর্মীরা স্বৈরাচারী শেখ হাসিনার পতনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ভবিষ্যতেও এভাবেই নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে থাকতে হবে। রাজনীতির পাশাপাশি পড়ালেখাও মনোযোগ দিতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনার আমলে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছে। আজ সেই স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে দলীয় নেতাকর্মীদের এগিয়ে যেতে হবে।
তিনি রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট কনফারেন্স হলরুমে পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জুবের আহমেদ, সাধারণ সম্পাদক হাজী মো. দিনার আহমেদ, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোাতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান।
এতে আরও উপস্থিত ছিলেন সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদলের সাবেক সভাপতি:-নাজমুল হাসান নিপু, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা মো. সাহিব আহমেদ, রাবেল আহমদ, জুম্মান আহমেদ, সিফাতুল ইসলাম সিফাত, আল-সাদ নূর, ফয়জুর রহমান সিফাত, অমিত বণিক, প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain