শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

আফজল-ফয়সল এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট এর উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ ব্যাংক সিলেট এর পরিচালক খালেদ আহমেদ বলেন, এ বৃত্তি প্রদান আমাদের সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। আমরা তাদের মাঝে একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি করতে চাই। যাতে তারা মানুষের মত মানুষ হতে পারে। অবস্থা পরিবর্তনের একমাত্র হাতিয়ার শিক্ষা। শিক্ষাই সবার মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। তিনি আরোও বলেন, তোমরা আজকে যারা সাফল্য পেয়েছ তা যথেষ্ট নয়। সামনে তোমাদের জন্য তীব্র প্রতিযোগিতা অপেক্ষা করছে। আফজল-ফয়সল ট্রাস্ট এর উদ্দেশ্য ছাত্রছাত্রীদের লেখাপড়ায় অনুপ্রাণিত-উৎসাহিত ও আর্থিকভাবে কিছুটা সহযোগিতা করা। আফজল-ফয়সল এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট এর মতো সবাইকে শিক্ষার্থীদের পাশে এগিয়ে আসার আহবান জানান।

আজ বুধবার (০২ অক্টোবর) দুপুরে পাঠানটুলা হাই স্কুলের হলরুমে পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, জামেয়া ইসলামিয়া রাগিবিয়া মাদ্রাসা গুয়াবাড়ি ও জামেয়া ইসলামিয়া দারুল আমান-উপরপাড়া কৃতি শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক শম্ভু কুমার নন্দীর পরিচালনায়,

বিশেষ অতিথি বক্তব্য রাখেন, ৬নং টুকেরে বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, মার্কেন্টাইল ব্যাংক এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দেবজ্যোতি মজুমদার রতন, বিশিষ্ট মুরব্বী মকবুল হোসেন খান, আজাদ হোসেন, শাহেদ আহমদ, নুরল ইসলাম নুর, ট্রাষ্ট এর যুগ্ন সম্পাদক আজিজ খান সজিব, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মাওলনা ওয়ালী উল্লাহ, , বিশিষ্ট ব্যবসায়ী আবু জাফর সুজন , বশির খান লালসহ পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র স্কুলের ৯ম শ্রেনীর ক শাখার ছাত্র আরিফ বিল্লাহ, গীতা পাঠ করেন ৯ম শ্রেনীর ক শাখার ছাত্র পৌষী দাস। মেধাবী কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain