শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

সিলেটে আলোচিত সুলতান ডাইনকে জরিমানা

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে আলোচিত সুলতান ডাইন এর মাংসের গুদামে জেনারেটর না থাকা, খাবারে তেলের ব্যবহারসহ বেশকিছু অনিয়মের দায়ে সিলেটের সুলতান’স ডাইনকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রবিবার (৬ অক্টোবর) দুপুরে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।

সিলেট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ ও নিরাপদ খাদ্য অধিকার অধিদপ্তরের কর্মকর্তা সৈয়দ সারফরাজ হোসেন অভিযানে নেতৃত্ব দেন।

এসময় তারা জানান, সুলতান’স ডাইনের মাংসের গুদামে জেনারেটর না থাকার কারণে মাংস প্রিজারভেশনে সমস্যা হতে পারে। একই সাথে খাবারে তেলের ব্যবহার ঠিকভাবে করা হয়নি। এছাড়া, বিদেশ থেকে আনা বাসমতী চালের রশীদ দেখাতে পারেন নি তারা। রান্নাঘরে শেফদের রান্নার কাজে বাঁশ ও কাঠের ব্যবহার নিয়ে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এ বিষয়ে সুলতান’স ডাইন কর্তৃপক্ষ জানায়, ভোক্তা অধিকার অধিদপ্তর নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা সাতদিনের মধ্যে কার্যকর করতে বলা হয়েছে। দ্রুত তা কার্যকর করা হবে বলে জানান রেস্তোরাঁ কর্তৃপক্ষ। এই সাথে রান্নার কাজে বাঁশ ও কাঠ ব্যবহারের বদলে এস এস পাইপ ব্যবহার করতে বলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain