শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে সোয়া কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে সোয়া কোটি টাকা মূল্যমানের ভারতীয় বিভিন্ন সামগ্রী জব্দ করে বিজিবি। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জব্দ পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে থ্রি পিস, টি-শার্ট, গরু, চিনি, মদ, মোটরসাইকেল এবং বাংলাদেশী রসুন।

এতে বলা হয়, ৯ ও ১০ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল ২০১টি ভারতীয় থ্রি পিস, ২৭০টি টি-শার্ট, ৭টি গরু, ১০ হাজার ১৮০ কেজি চিনি, ১৬০০ প্যাকেট বিড়ি, ৯৩ বোতল মদ, ১টি করে ট্রাক, মোটরসাইকেল ও মাহিন্দ্রা এবং ৪ হাজার ২৭৫ কেজি বাংলাদেশি রসুনসহ অন্যান্য মালামাল আটক করে। যার আনুমানিক সিজার মূল্য-১ কোটি ১৪ লক্ষ ৫৮ হাজার ২৫০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানি মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain