শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও মুদ্রা জব্দ-আটক ৪

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ব্রাহ্মণবাড়িয়া থেকে সেনাবাহিনী, র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯ ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল, গাঁজা, দেশিয় অস্ত্র ও দেশি-বিদেশি মুদ্রাসহ এক নারী ও তিন পুরুষকে আটক করা হয়েছে। তারা সবাই একই পরিবারের সদস্য ও মাদক কারবারি। গত বৃহস্পতিবার (১০ অক্টােবর) দিবাগত রাত দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বিষ্ণুপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- বিষ্ণুপুর গ্রামের আলমগীর ভূঁইয়ার স্ত্রী মোছা. রুবি আলমগীর ভূঁইয়া, আলমগীর ভূঁইয়ার ছেলে সানি ভূঁইয়া, সামি ভূঁইয়া ও সিয়াম ভূঁইয়া।

 

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- আটককালে এ চারজনের কাছ থেকে ১ হাজার ২৬০ বোতল ফেনসিডিল, ৬০০ গ্রাম গাঁজা, দেশীয় অস্ত্র, ৯৯ হাজার ১০০ টাকা, ভারতীয় ২ হাজার ২৯০ রুপি ও ৩০ কাতারিয়ান রিয়াল জব্দ করা হয়। সেনাবাহিনীর ৩৩ বীর ও র‍‍্যাব-৯ এর সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া)=এর টিম এই যৌথ অভিযান চালায়।

 

আটকের পর এই ৪ চারজনের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain