শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

এইচএসসি’তে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অভূতপূর্ব সাফল্য

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: এবার ২০২৪ সালের এইচ.এস.সি পরীক্ষায় সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ অভূতপূর্ব সাফল্য পেয়েছে। কলেজ থেকে মোট ১৭৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকায হয়েছে ১৭২ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ৪ জন অনুপস্থিত ছিলেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩৯ জন জিপিএ-৫ ‘অ+’, ১২১ জন ‘অ’ এবং ১২ জন ‘অ-’ পেয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) কলেজ ক্যাম্পাসে ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও কুলাউড়া ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মনির, মুহিবুর রহমান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর মো. ফরিদ আহমদ, কো- অর্ডিনেটর মো. নজরুল ইসলাম, বাংলা বিভাগের শিক্ষক জলি বেগম চৌধুরী, রসায়ন বিভাগের শিক্ষক মো.লিয়াকত আলী ও মো.শফিউল আলম, জীববিজ্ঞান বিভাগের শিক্ষক সোয়াব আহমেদ, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক অমল কুমার বর্মন ও আলী আহসান নাঈম, আইসিটি বিভাগের শিক্ষক চৌধুরী ফাহিম দাউদ কোরাইশী প্রমুখ।

ফলাফল প্রকাশের পর কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে উঠেন। এমন অভূতপূর্ব সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান এবং সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ্ বদরুল আলম।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain