শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

সমাবেশ ও গণমিছিল সফলে ৩০নং ওয়ার্ড খেলাফত মজলিসের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বৈষম্য, দূর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত ইসলামী সমাজ প্রতিষ্ঠার দাবিতে আগামী ২৬ অক্টোবর সিলেটের রেজিস্টারী মাঠে আয়োজিত খেলাফত মজলিসের সমাবেশ ও গণমিছিল সফলের লক্ষ্যে সিলেট মহানগরীর ৩০ নং ওয়ার্ড শাখার এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা মাকসুদুল আম্বিয়ার সভাপতিত্বে ১৪ অক্টোবর সোমবার রাত সাড়ে ৮টায় স্থানীয় রংধনু আবাসিক এলাকায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগরী সহ-সভাপতি মাওলানা ইমদাদুল হক নোমানী, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর সেক্রেটারী মুহিবুর রহমান রায়হান, খেলাফত মজলিস মোগলাবাজার থানা সভাপতি মাওলানা শামসুল ইসলাম শরীফ, সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, সহ-সেক্রেটারী মাওলানা হাফিজ আব্দুল মজিদ, দক্ষিণ সুরমা থানা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল্লাহ মায়মুন, মোগলাবাজার থানা বায়তুলমাল সম্পাদক হাফিজ মাওলানা নুরুল হুদা, সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ ইয়াহিয়া আহমদ প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ইদ্রিস আহমদ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain