শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

গোয়াইনঘাটে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট সংবাদদাতা :- সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীর গাঁওয়ে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
নিহত ওই কিশোর উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পূর্ণানগর এলাকার মোঃ আমির উদ্ধিনের ছেলে মো. শাহাদত হোসেন (১৬)।
পরিবার সূত্রে জানাযায়,শনিবার রাতে প্রতিদিনের ন্যায় পরিবারের সকল সদস্যদের সাথে রাতের খাবার খেয়ে নিজ সয়ন কক্ষে ঘুমাতে যায় শাহাদাত। পরে গভীর রাতে কোন এক সময় ঘরের বাহিরে এসে সবার অগোচরে বাড়ির পাশে থাকা একটি গাছের সাথে গলায় রশি পেঁচিয়ে ফাঁস লাগায় সে ।
স্থানীয় এলাকাবাসীর সাথে আলাপ কালে জানাযায়, ভোরে ঘুম থেকে উঠে শাহাদাতের ঝুলন্ত মরদেহটি একটি গাছের সাথে ঝুলতে দেখতে পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
ঠিক কি কারণে সে আত্মহত্যা করেছে এ বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, কিশোরের আত্মহত্যার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে । তদন্ত শেষে সঠিক ভাবে বলা যাবে ঠিক কি কারনে তার মৃত্যু হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain