শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

নিত্য পণ্যের বাজারে অস্থিরতার জন্য ফ্যাসিবাদের দোসররা দায়ী-আতিকুর রহমান

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা কে এম আতিকুর রহমান সিলেট আগমন উপলক্ষে ১৮ অক্টোবর শুক্রবার রাত ৮ টায় বন্দরবাজারস্ত আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর এর উদ্যোগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কে এম আতিকুর রহমান বলেন নিত্য পণ্যের বাজারের যে পরিবেশ তৈরি হয়েছে তা জনগণের আকাঙ্ক্ষার বাহিরে। দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ গতির কারণে সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছেন। এমতাবস্থায় প্রযয়োজনীয় এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা বর্তমান সরকারের প্রধানতম দাযয়িত্ব। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তার বক্তব্যে বাজারের অস্থিরতার জন্য বিগত ফ্যাসিবাদী আওয়ামীলীগের দোসরদের সিন্ডিকেটকে দায়ী করেন।
মহানগর সভাপতি মুফতি সাঈদ আহমদ এর সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি, মহানগর সহ সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, এসিস্ট্যান্ট সেক্রেটারি প্রভাষক বোরহান উদ্দিন, প্রচার ও দাওয়াহ সম্পাদক রফিকুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক জাবেদ আহমদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain