শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার কম্পিউটার কোর্সের সনদ বিতরণ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: হলি আর্ট যুব সংস্থার উদ্যোগে কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সের ১৯ (ক) ও ১৯ (খ) তম কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যাচের প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৯ অক্টোবর শনিবার বেলা ১১টায় গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের পাঁচমাইলস্থ বরায়া উত্তরভাগে (সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর পাশে) পিয়ারা শপিং সেন্টারের ২য় তলায় সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
হলি আর্ট যুব সংস্থার প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা ও যুব সংগঠক বিভাগীয় পদকপ্রাপ্ত আশফাক উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লতিফা-শফি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আমিরুল আলম খান। প্রধান বক্তার বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর ও মানবসম্পদ আঞ্চলিক কেন্দ্র সিলেটের সহকারী পরিচালক মোঃ ফখরুজ্জামান।
হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার পরিচালক সুফিয়ান জালালী’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট মহানগর অনলাইন প্রেসক্লাব সভাপতি রুবেল আহমদ, আইসিটি ইন্সট্রাক্টর ছাকিব আহমদ, বিশু দাস, হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অ্যাম্বাসেডর রায়হান আহমদ, সামাদ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন রিসাদ আহমদ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন হানিফা আব্বাস, রুব্বাইয়া আলম ইভা, সালমা বেগম।
অনুষ্ঠানে ১৯ (ক) তম ব্যাচের প্রশিক্ষণার্থী হানীফা আব্বাস, রিশাদ আহমদ, রিপা বেগম, নীলা মিত্র ও ১৯ (খ) তম ব্যাচের প্রশিক্ষণার্থী সালমা বেগম, মীম আক্তার, সাহেনা বেগম, রুবাইয়া ইভা এর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ আমিরুল আলম খান বলেন, দক্ষ মানব শক্তি গড়ে তোলতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ গ্রহণ করার মাধ্যমে বেকারত্ব দূর ও নিজেকে স্বাবলম্বী করা যায়। বিশে^র সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিতে প্রথম হাতিয়ার হচ্ছে কম্পিউটার। তাই দেশের নতুন প্রজন্মকে কম্পিউটার বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। তিনি বেকারত্ব দূর করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুব সমাজকে বাস্তবমুখী প্রশিক্ষণ গ্রহণ করার আহবান জানান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain