শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

খেলাফত মজলিসের সীরাত মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি অধ্যাপক বজলুর রহমান বলেছেন, বৈষম্যহীন ও দূর্নীতি মুক্ত সমাজ-রাষ্ট্র গঠনে ইসলামই হচ্ছে একমাত্র মডেল। মানব রচিত কোন মতবাদ মানুষের মুক্তির গ্যারান্টি দিতে পারেনা। মহানবীর আদর্শ ছাড়া শান্তি ও মুক্তির কোন বিকল্প নেই।
খেলাফত মজলিস সিলেট মহানগরীর আওতাধীন ৩৬ নং ওয়ার্ড শাখা আয়োজিত সীরাতুন্নবী সা. মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের ৩৬ নং ওয়ার্ড শাখার সভাপতি হাফিজ মনসুর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওঃ আনসার আহমদের পরিচালনায় আজ ২৩ অক্টোবর সন্ধ্যা ৬.৩০ টায় স্থানীয় নতুন বাজারে অনুষ্ঠিত সীরাতুন্নবী সা. মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, জামিয়া দারুল ইসমের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা জয়নুল ইসলাম, শাহপরান রহঃ মাজার মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মামুনুর রশীদ, খেলাফত মজলিস শাহপরান পূর্ব থানা সভাপতি মাস্টার মোঃ ফারুক মিয়া, সহ-সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক প্রভাষক শাহীন আহমদ, মাওলানা রিয়াজ উদ্দিন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain