শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, গ্রেফতার-৫

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: হবিগেঞ্জর মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশ অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ দায়ে পাঁচজনকে গ্রেফতার করেছে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির বিজিবি টহলদল। শনিবার বেলা ১১ টার সময় সন্তোষপুর সীমান্ত থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- যশোহর শার্শা উপজেলার বাহাদুর গ্রামের মো. আঃ সবুর মিয়া(২৭), খুলনার সোনাডাঙ্গা সদরের মো. মাছুম মিয়া (৩০), বাগেরহাটের মোড়লগন্জ থানার চরহোগলি বানিয়াপাড়ার মো. সুমন মিয়া(২৫), মাধবপুর উপজেলার মালাঞ্চপুর গ্রামের মো. ইমন মিয়া (২৯) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বড় বাদুর গ্রামের সোহরাব হোসে ন(৪২)।

২৫ বিজিবির ধর্মঘর বিওপির কোম্পানি কমান্ডার আব্দুর রউপ জানান, দেড় বছর আগে সবুর মিয়া, মাছুম মিয়া ও মোঃ সুমন মিয়া যশোহর বেনাপোল সীমান্ত দিয়ে রাজমিস্ত্রি কাজের সন্ধান ভারতে গিয়েছিল। মানব পাচারকারী ইমন মিয়া ও সোহরাব হোসেনের সাথে টাকার চুক্তিতে ভারতে থেকে ধর্মঘর সীমান্ত দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের সময় তারা বিজিবি টহল দল তাদের গ্রেপ্তার করে। সরাইল ২৫ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে যে কোন অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ করতে সীমান্তে টহল আরো জোরদার করা হয়েছে।

এরআগে শনিবার (১৯ অক্টোবর) রাতে একই এলাকা থেকে ভারতে অনুপ্রবেশের সময় এক দম্পতি ও দুই কিশোরীসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain