শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

হবিগঞ্জে মা মেয়ে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::হবিগঞ্জের বাহুবলে মা মেয়ে হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইয়াছির আরাফাত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি ও রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান।

 

দণ্ডপ্রাপ্তরা হলো, জেলার বাহুবল উপজেলার নোয়াওই গ্রামের মহিব উল্লার ছেলে মনির মিয়া (২২), একই উপজেলার দ্বিগাম্বর বাজার এলাকার আলমগীর মিয়ার ছেলে আমির হোসেন (৩৫) ও টেনু মিয়ার ছেলে আব্দুল হান্নান (৪০)।

 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৭ মার্চ রাতে বাহুবল উপজেলার পুটিজুরি বাজারের একটি দ্বিতলা ভবনের ঘরে আসামিরা ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে বাসার বাসিন্দা অঞ্জলি মালাকার (৩৫) ও তার মেয়ে পূজা মালাকারকে (৮) হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয় জেলা জুড়ে। ঘটনার পরদিন নিহত অঞ্জলির স্বামী সঞ্জিত চন্দ্র বাদি হয়ে ৩ জনের বিরুদ্ধে বাহুবল থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

মামলার প্রেক্ষিতে ২০২২ সালের ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা প্রজিত সরকার ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আজ দুপুরে তাদের মৃত্যুদণ্ড প্রদান করেন।

 

হবিগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান জানান, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। আমরা চাই প্রয়োজনীয় কাজ শেষে দ্রুত রায় কার্যকর করা হউক।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain