শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

স্বাস্থ্য খাত আওয়ামী প্রেতাত্মামুক্ত করতে হবে : ইমদাদ চৌধুরী

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, এখনো স্বাস্থ্য খাতে আওয়ামী লীগের প্রতাত্মারা বসে আছে। তাদের চিহ্নিত করে বিতাড়িত করা না হলে, এ খাতে সংস্কার সম্ভব হবে না। বিএনপির সময় এ দেশের স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছিল। আর বিগত ১৭ বছরে স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী। দেশের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করতে হলে শুধু চিকিৎসক নয় মেডিকেল টেকনোলজিস্ট থেকে শুরু করে এ খাতে যারা আছেন, সবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি বুধবার (৩০ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) নব যোগদান কারী অধ্যক্ষ ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী সাথে সৌজন্য স্বাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় কালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন আব্দুল হাকিম, মির্জা বেলায়েত হোসেন লিটন, শেখ কবির আহমদ, নাদির খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, শোয়াইব আহমেদ শুয়েব, লুতফুর রহমান মোহন, সাব্বির আহমদ, ফয়েজ আহমদ মুরাদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, রাজিব কুমার দেব, শফিক নূর, কামরুজ্জামান দিপু, আলী আমজদ, সেলিম আহমদ মাহমুদ, আব্দুল মোতাকাব্বি শাকি প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain