শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির সভা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির প্রথম সভা বুধবার (৩০ অক্টোবর) সিলেট কেন্দ্রীয় টার্মিনালের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ এমরান হোসেন ঝুনু’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কমিটির কার্যকারি সভাপতি নাজিম উদ্দিন লস্কর, সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল, আবুল হাসান চৌধুরী, মো. হিরণ মিয়া, খলিলুর রহমান চৌধুরী, সৈয়দ মৌরস আলী, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ সুলতান আহমদ চৌধুরী তারেক, সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার মামুন, অর্থ সম্পাদক এনামুল কুদ্দুস চৌধুরী, প্রচার সম্পাদক আবুল কাশেম, দপ্তর সম্পাদক ময়নুল হক, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মালেক শেকু, কার্য্যকারি সদস্য তাজুরুল ইসলাম তাজুল, মকসুদ আহমদ, শফিক নূর, ওলিউর রহমান, হুমায়ুন আহমদ মাসুক, দিলদার হোসেন শাকিল, বুলবুল আহমদ, সিরাজ মিয়া, ইলিয়াস হোসেন, ফরিদুর রহমান, শামীম আহমদ, শুহেদ আহমদ, সিলেট, সালুটিকর, কোম্পানীগঞ্জ, ভোলাগঞ্জ, গোয়াইনঘাট, হাদারপাড়া, রাধারনগর, বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মাহবুবুল হক চৌধুরী, আব্দুল খালিক ফারুক।
সভায় নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম, প্রচার সম্পাদক মো. হারিস আলী, সিলেট-ঢাকা আন্তঃ জেলা উপকমিটির সভাপতি ইব্রাহিম আলী, সাধারণ সম্পাদক ইউসুফ আহমদ।
এসময় বক্তারা বলেন, পরিবেশবান্ধব চাঁদাবাজিমুক্ত জনকল্যাণমুখী সড়ক ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে পরিবহন মালিক ও শ্রমিকরা আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবে। যানবাহনে চাঁদাবাজি বন্ধ ও যাত্রীবান্ধব পরিবহন সেবা নিশ্চিত করা, সকল বাস টার্মিনাল/কোম্পানি, শহরতলী ও আঞ্চলিক কমিটিকে চাঁদামুক্ত রাখা, যাত্রীদের নিরাপত্তা ও নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে কাজ করা, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার জন্য চেষ্টা অব্যাহত রাখা, মালিক-শ্রমিক প্রশাসন সর্বোপরি ছাত্র-জনতাকে সম্পৃক্ত করে যাত্রী জনকল্যাণমুখী নিরাপদ সড়ক গড়ার প্রত্যয় ব্যক্ত করেন পরিবহন মালিকরা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain