শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিন জনতার মিছিল চলাকালে সহিংশতা ঘটিয়ে পংকজ কুমার নামে একজন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি বিশ্বনাথ পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলীকে (৪২) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

র‍্যাবের একটি দল বুধবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট মহানগরের বন্দরবাজার এলাকা থেকে গ্রেফতার করে। রফিক আলী বিশ্বনাথের শাহজিরগাঁওয়ের মৃত আরজান আলীর ছেলে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি জানান- সিলেটে আলোচিত পংকজ কুমার হত্যা মামলার অন্যতম আসামি রফিক আলী। ৫ আগস্ট মহানগরের কিন ব্রিজ এলাকায় ছাত্র-জনতার অবস্থানকালে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জনতার উপর আক্রমণ ও গুলিবর্ষণ করেন। একপর্যায়ে কলেজছাত্র পংকজ কুমারের পেটে গুলি লেগে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

৫ আগস্টের পরে নিহতের পিতা বাদী হয়ে কোতয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি বিশ্বনাথ পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী। এছাড়া তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় অপহরণ মামলা রয়েছে। গ্রেফতারের পর রফিক আলীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র‍্যাব।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain