শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

নজরুল ইসলাম বাসন প্রণীত ‘মিজান’ একজন আলোর পথিক গ্রন্থের মোড়ক উন্মোচন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: লেখক, সাংবাদিক, কলামিস্ট, সাহিত্যিক ও উন্নয়নকর্মী নজরুল ইসলাম বাসন প্রণীত ‘মিজান’ একজন আলোর পথিক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত (২৯ অক্টোবর) রাতে নগরীর জেলরোডস্থ একটি রেস্টুরেন্টের হলরুমে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, গুণের কদর না করলে গুণীর জন্ম হয় না। মিজানুর রহমান মিজান তেমনি একজন গুণিজন, যিনি মানবতার সেবায় নিবেদিত প্রাণ। দেশে ও প্রবাসে আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। তারই উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে জাস্ট হেল্প সিলেট প্রাইড রোটারি আই হাসপাতাল। এ হাসপাতালের মাধ্যমে হতদরিদ্র চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এরই মধ্যে অনেক দরিদ্র মানুষ এ হাসপাতাল থেকে সেবা নিয়েছেন। বক্তারা বলেন, গ্রন্থে এমনই এক মানুষের কথা তুলে ধরেছেন নজরুল ইসলাম বাসন, যা প্রশংসার দাবিদার।
সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জুর পরিচালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মো. মহনুল আমিন বুলবুল, যুগভেরী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা, মো. শামসুল আলম শাহীদ, আকবেট’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আহাদুজ্জামান ছায়েম, পরিবেশকর্মী মো. রেজাউল কিবরিয়া লিমন, ওয়াহিদুজ্জামান চৌধুরী রাজিব, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, মোহাম্মদ বখত মজমাদার বিরু, ব্যবসায়ী আশফাক রাজা চৌধুরী, আমিনুর রশিদ চৌধুরী ফয়ছল, ব্যবসায়ী কাওছার আহমদ টিপু, ব্যবসায়ী আহমদ জিননুন দারা, সিলেট কিডনি ফাউন্ডেশনের এডমিন হেড মো. মুহিবুর রহমান রাসেল, মুহাম্মমদ ইয়ামিন শাহরিয়ার ইনু, হানিফ আলম চৌধুরী, ফেরদৌস আলম, ড. এনামুল হক সরদার, শিহাব আহমদ, শাহিন আলম, জালাল উদ্দিন, দেওয়ান মাহমুদ রাজা, সৈয়দ মিসবাহ উদ্দিন, ক্রিক্রেট আম্পায়ার আশরাফ আরমান, সুয়েব ইল কিবরিয়া, ইমরান আজাদ, জামাল চৌধুরী, মাসুম আহমদ, কামরুল ইসলাম, মোহাম্মদ শোয়েব প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain