শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

আলী হোসেন চেয়ারম্যানকে সিলেট থেকে গ্রেফতার করেছে র‍‍্যাব

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৩নং দিঘিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী হোসেন ফজলকে (৫০) গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯। গত বুধবার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে সিলেট মহানগরের রিকাবীবাজার পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। ফজল কানাইঘাটের সড়কের বাজার এলাকার সাহাপুর গ্রামের মৃত মহিবুর রহমানের ছেলে।

 

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- ছাত্র-জনতার আন্দোলনের সময় ফজল দক্ষিণ সুরমায় আন্দোলনকারীদের উপর হামলা ও সহিংসতার ঘটনা ঘটিয়েছেন। এসব অভিযোগে গত ২৩ সেপ্টেম্বর বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় (মোগলাবাজার থানার এফআইআর নং- ১১/১১৮) এজাহারভুক্ত আসামি তিনি।
গ্রেফতারের পর ফজলকে মোগলাবাজার থানায় হস্তান্তর করেছে র‍‍্যাব-৯।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain