শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

গোয়াইনঘাটে কিশোরকন্ঠ মেধাবৃত্তি ২০২৪ সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট সংবাদদাতা :: কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেটের গোয়াইনঘাট উপজেলার উদ্যোগে জনপ্রিয় ও সর্ববৃহৎ মেধা বৃত্তি ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ নভেম্বর) উপজেলার দুইটি কেন্দ্র গোয়াইনঘাট সরকারী কলেজ ও তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয় সেন্টারে উক্ত মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শনিবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থীরা। আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ এ বছরের বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকন্ঠ পাঠক ফোরামের প্রশংসা করেন।
অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এধরণের আরও আয়োজন বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে।
মেধাবৃত্তি শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন ফোরামের জেলা কমিটির সাবেক চেয়ারম্যান নাজমুল হাসান সিকদার, গোয়াইনঘাট উপজেলার সাবেক পৃষ্ঠপোষক আমির উদ্দিন,জেলা শাখার সহকারী পরিচালক মহসিন আলমাস, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন,
মেধাবৃত্তি পরীক্ষায় আরো উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম গোয়াইনঘাট উপজেলার পরিচালক তারেক আহমদ, সহকারী পরিচালক হিফজুর রহমান,, মুজাহিদুল ইসলাম, ইমদাদ উল্ল্যাহ, জয়নুল আবেদিন প্রমুখ।
উল্লেখ্য উক্ত মেধা বৃত্তির ফলাফল আগামী
২০ ডিসেম্বর প্রকাশিত হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain