শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) দুপুর ১২টায় সমিতির বাস টার্মিনালের নিজস্ব কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি হাজী আব্দুর রহিম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ এমরান হোসেন ঝুনুর পরিচালনায় সভায় সংগঠনের নেতৃবৃন্দ যাত্রীসেবায় নতুন উদ্যোগ নেওয়ার ব্যাপারে আলোচনা করেন। বিশেষ করে যাত্রীদের নিরাপদ ভ্রমণ এবং সময়মত গন্তব্যে পৌঁছানোর বিষয়গুলিতে অধিক গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে, শ্রমিকদের কাজের পরিবেশ এবং নিরাপত্তা, শ্রমিকদের জন্য স্বাস্থ্য সুবিধা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হয়। আলোচনা সভায় সমিতির নেতৃবৃন্দ এবং বাস-মিনিবাস মালিকরা সক্রিয় অংশগ্রহণ করেন এবং প্রস্তাবিত উন্নয়নমূলক পদক্ষেপগুলো শিগগিরই বাস্তবায়নের আশ্বাস দেন।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি নাজিম উদ্দিন লস্কর, সহ সভাপতি মইন উদ্দিন সুহেল, সহ সভাপতি সামছুদ্দিন বাবুধন, আবুল হাসান চৌধুরী, মোঃ হিরন মিয়া, সৈয়দ মৌরস আলী, খলিলুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক তারেক আহমদ চৌধুরী, কুহিনূর আহমদ, রুহুল আমিন রুহেল, নওয়াজিস চৌধুরী সাকি, প্রচার সম্পাদক আবুল কাসেম, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মালেক শেকু, মুজিবুর রহমান চৌধুরী, হাজী তাজুল ইসলাম, অর্থ সম্পাদক এনামুল কুদ্দুছ, অলিউর রহমান, মকসুদ আহমদ, ময়নুল হক, সামিম আহমদ, ফরিদুর রহমান, হুমায়ুন আহমদ মাসুক, সফিকুন নুর, শেখ আবু সাঈদ প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain