শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন যুবক

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের জৈন্তাপুর সীমান্তে ‘গুলিতে’ জমির আহমদ (২৩) নামের এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত যুবক উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নানের ছেলে। আজ বুধবার (৬ নভেম্বর) বিকাল তিনটার দিকে সীমান্ত এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ১২৮৬-১২৮৭ টিপরাখলা-ঘিলাতৈলয় এ ঘটনা ঘটে। তবে এ বিষয়ে জৈন্তাপুর রাজবাড়ী বিজিবি ক্যাম্পের কোন বক্তব্য পাওয়া যায়নি।

 

জানা গেছে, অবৈধভাবে ভারতে প্রবেশের সময় খাসিয়ার ছোড়া ছররা গুলিতে ঐ যুবক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান সিলেটভিউকে বলেন, ‘শুনেছি ভারতীয় খাসিয়ার ছোড়া ছররা গুলিতে ঐ যুবক নিহত হয়েছেন। লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain