শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেটে সহযোগীসহ ‘শুটার’ আনসার গ্রেপ্তার করেছে র‍্যাব

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ করা ‘শুটার’ আনসার আহম্মদ রাহুল (৩০) ও তার সহযোগী মো. আমিনুল ইসলাম নাঈম (২৩)-কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। র‌্যাবের একটি টিম বুধবার (৬ নভেম্বর) বেলা আড়াইটার দিকে সিলেট জেলার ওসমানীনগর থানার বড় হাজিরপুর গ্রাম থেকে এ দুজনকে গ্রেপ্তার করে।

আনসার সিলেট মহানগর এলাকার সৈয়দপুর মেজরটিলার উনাই মিয়ার ছেলে ও নাঈম মেজরটিলার ইসলামপুর কলোনির আলমগীর হোসেনের ছেলে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের একটি টিম মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুর গ্রামের মোস্তফা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে সহিংসতা (সিলেট শাহপরাণ থানার এফআইআর নং-১৫/২১২) মামলা রয়েছে। ৫ আগস্টের আগে ছাত্র-জনতার আন্দোলনে এই দুই আসামি গুলিবর্ষণ করেছেন। এসব অভিযোগে ২৮ আগস্ট দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি এ দুজন।

এছাড়া আনসারের বিরুদ্ধে আরও মামলা রয়েছে বলে জানা গেছে।

গ্রেপ্তারের পর আনসার ও নাঈমকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain