শিরোনাম :
হবিগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৮ ড্রেজার ধ্বংস শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী গণততন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: সিলেটে রাষ্ট্রপতি স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৭ শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিল ট্রাইব্যুনাল সিলেটে এসে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি সিলেটে রাষ্ট্রপতি, পথেপথে অভ্যর্থনা রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা তিন বছর পর সিলেটে শুরু হচ্ছে বাণিজ্য মেলা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি নেতা আব্দুল্লাহ শফি শাহেদের নেতৃত্বে র‌্যালি

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপি নেতা আব্দুল্লাহ শফি শাহেদ এর নেতৃত্বে নগরীতে একটি বিশাল র‌্যালি বের করা হয়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) নগরীর কোর্ট পয়েন্ট থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেজিস্টারি মাঠে গিয়ে শেষ হয়।

র‌্যালিপূর্ব সমাবেশে বিএনপি নেতা আব্দুল্লাহ শফি শাহেদ বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি। দলের দুঃসময়েও ছিলাম, সুসময়েও আছি। আমরা কোন কিছু পাওয়ার আশায় রাজনীতি করি না। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে আমরা দলের জন্য রাজনীতি করে যাচ্ছি।

তিনি আরো বলেন, সিপাহী জনতা ক্যান্টনম্যান্টের বন্দিদশা থেকে মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করে। বিএনপি দেশ ও জনগণের জন্য রাজনীতি করে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালিতে শতশত নেতাকর্মী অংশ গ্রহণ করেন। সমাবেশ শেষে আব্দুল্লাহ শফি শাহেদ এর নেতৃত্বে র‌্যালি নিয়ে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশ ও র‌্যালিতে যোগ দেন নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain