শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

কামাল ছিলেন জাতীয়তাবাদী আদর্শের একজন পরীক্ষিত সাহসী সৈনিক : খন্দকার মুক্তাদির

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং সিলেট জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আ ফ ম কামাল ছিলেন জাতীয়তাবাদী আদর্শের একজন পরীক্ষিত সাহসী সৈনিক। দল ও দেশের সংকটময় মুহূর্তে সত্যিকার নেতার ভূমিকা পালন করেছিলেন তিনি। সিলেট শহরের রাজনৈতিক সম্প্রীতি বিনষ্ট করতে এবং তৎকালিন সময়ের গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই বিএনপি নেতা আ ফ ম কামালকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই বহুল আলোচিত হত্যাকাণ্ডের দীর্ঘ সময় অতিবাহিত হলেও রহস্যজনক কারণে হত্যাকাণ্ডের মুল হোতাসহ অভিযুক্তকারীদের বিরুদ্ধে এখনে কোন প্রদক্ষেপ গ্রহণ করা হয় নি। যা অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে কামালের সকল খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি। এসময় তিনি আ ফ ম কামালের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি শুক্রবার (৮ নভেম্বর) সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আ ফ ম কামালের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে বৃহত্তর আলীনগর এলাকাবাসী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এলাকার বিশিষ্ট মুরব্বী জৈন উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রনেতা সুমন আহমদের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, যুগ্ম আহবায়ক সৈয়দ সারোয়ার রেজা প্রমুখ। আলোচনা সভা শেষে আ ফ ম কামালের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain