শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সুনামগঞ্জে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে বাবার মৃত্যু

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সুনামগঞ্জের জগন্নাথপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আল আমিন (২৮) নামের এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। গত রোববার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
আলি আমিন ওই গ্রামের আওয়াল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে জানান, প্রতিদিনের মতো বাড়ির উঠানে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জে লাগানো ছিল। সকালে অসাবধানতাবশত ওই চালকের শিশু সন্তান ইয়াসিন মিয়া (৫) বিদ্যুতায়িত হয়। এ সময় আল আমিন ছুটে এসে ছেলে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেও নিজেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইজিবাইক চালক আল আমিনের বাবা আওয়াল মিয়া বলেন, ছেলেকে বিদ্যুতায়িত হতে দেখে আল আমিন তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়। এ সময় তার ছেলের চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আখন্দ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain