শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

মোহনা টেলিভিশনের ১৫ বছর পদার্পণ উপলক্ষে সিলেটে জমকালো আয়োজন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :::  সিলেটে জমকালো আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে মোহনা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৫ বছরে পদার্পণ উপলক্ষে জনপ্রতিনিধি, সুধিজন ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সবাইকে সাথে নিয়ে কেক কাটেন সিলেট মহানগর জামায়াতের আমির মোঃ ফখরুল ইসলাম। মোহনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান এ. এ. চৌধুরী শিপারের সভাপতিত্বে ও সাংবাদিক জহির রায়হানের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর জামায়াতের আমির বলেন, গ্রাম-বাংলার মানুষের প্রিয় চ্যানেল হচ্ছে মোহনা টেলিভিশন। সুস্থ বিনোদনের অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মোহনা টেলিভিশন ১৫ বছরে পথচলা আরো সুদীর্ঘ হবে। আগামীতে মোহনা টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আশা আকাংখার প্রতিফলন ঘটাবে। তিনি আরও বলেন, কোন অপশক্তি যেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে হস্তক্ষেপ করতে না পারে, সাংবাদিক এবং সংবাদ মাধ্যম যেন স্বাধীনভাবে তাদের কলমের মাধ্যমে সমাজের দর্পন হিসেবে কাজ চালিয়ে যেতে পারে।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, মোহনা টেলিভিশন যেন সমাজের দর্পন হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে একনিষ্ঠ ভূমিকা পালন করতে পারে। তিনি আরও বলেন, টেলিভিশন সাংবাদিকতার মাধ্যমে জুলাই বিপ্লবের সঠিক ইতিহাস সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে হবে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম জুলাই বিপ্লবের সঠিক ইতিহাস জানতে পারে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহানগর জামাতের নায়েবে আমির ডঃ নুরুল ইসলাম বাবুল, সিলেট প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভি’র বিশেষ প্রতিনিধি ইকরামুল কবির ইকু, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবির আহমদ সোহেল, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সজল ছত্রী, সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, ইমজার সাবেক সভাপতি মইনুল হক বুলবুল, বাপ্পা ঘোষ চৌধুরী, দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার বার্তা সম্পাদক ফয়সল আলম, দৈনিক বায়ান্ন’র ব্যুরো প্রধান এম এ রহিম, সমকালের ব্যুরো প্রধান মুকিত রাহমানী, ইমজার সাবেক সহ-সভাপতি এস আলম আলমগীর, শফিকুর রহমান চৌধুরী, ইমজার সাবেক সাধারণ সম্পাদক আনিস রহমান, দৈনিক কাল বেলার ব্যুরো প্রধান মিঠু দাস জয়, সাংবাদিক রাজিব রাসেল, চ্যানেল এস’র ভিডিও জার্নালিস্ট শামীম হোসেন সামী, সময় টেলিভিশনের জয়ন্ত কুমার, সাংবাদিক কামরুল হাসান জয়, আনন্দ টিভির ক্যামেরা পার্সন বিপলু আহমদ, মোহনা টেলিভিশনের ক্যামেরা পার্সন স্বপন মালাকার শিবা, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম লস্কর মুনিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সোলেমান খাঁ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আব্দুলাহ বিপ্লব, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক অপু আহমদ, সিলেট মহানগর ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মামুন, সিলেট মহানগর ছাত্র দলের সহ-সাধারণ সম্পাদক আজিজুর রহমান রিপন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির ইবনে জাহান তানভীর প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain