শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বৈষম্যবিরোধীদের সিলেটে বিক্ষোভ 

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: ছাত্র-জনতার অংশীদারত্ববিহীন সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট। কেন্দ্রের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সোমবার (১১ নভেম্বর) বিকেলে ৪টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীলরা সিলেট মহানগরীর চৌহাট্টা থেকে বিক্ষোভ মিছিল করে জিন্দাবাজার পয়েন্ট ঘুরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেন।

 

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিবসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

 

বক্তারা বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। হাজার-হাজার ছাত্র-জনতার রক্তে অর্জিত এই বিপ্লব। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নতুন যে উপদেষ্টা নিয়োগ দিয়েছেন তা বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক। ফ্যাসিবাদী দোসরদের স্থান দেওয়া শহীদের রক্তের অবমাননা ও অভ্যুত্থানের সঙ্গে বেঈমানী। আমরা আশাকরি ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র-জনতার সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিবেন।

 

এর আগে রোববার (১০ নভেম্বর) নতুন করে শপথ নেন তিন উপদেষ্টা। তারা হলেন– ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain