শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

১ মাসের মধ্যে গোলাপগঞ্জে গ্যাস সংযোগ না দিলে রাজপথ ব্লকের আল্টিমেটাম

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের গোলাপগঞ্জে ঘরে-ঘরে গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় পৌর শহরে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষার্থী সায়েক আহমদ চৌধুরী। শিক্ষার্থী আল আমিন ও আরিফ চৌধুরীর যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির ও গোলাপগঞ্জ বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলার সভাপতি মাওলানা ইকবাল হোসেন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল, বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক রেহান উদ্দিন রায়হান, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, মীরগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক নজমুল ইসলাম, সাংবাদিক দেলোয়ার হোসেন মান্না, শেখ বদরুল হক।

ছাত্রসমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন রাখেন শেখ ওসমান ফারুক, মাহফুজ খান, রাফি আহমদ, শামীম আহমদ, সালমান আজাদ, আবু তালেব, নুরুল ইসলাম, মুস্তাফিজ তুহিন প্রমুখ।

বক্তারা বলেন, গোলাপগঞ্জ উপজেলায় ৮টি গ্যাস কূপ রয়েছে। এসব গ্যাস কূপ থেকে কোটি কোটি টাকার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। কিন্তু গোলাপগঞ্জ উপজেলার ৭০ ভাগ মানুষ গ্যাস থেকে বঞ্চিত।

বক্তারা আগামী ১ মাসের মধ্যে উপজেলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস না দিলে রাজপথ ব্লক করারও আল্টিমেটাম দেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain