শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেট সীমান্তে আটক ৪ নারী

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে ৪ বাংলাদেশি নারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী মায়াবী ঝর্ণা এলাকা থেকে তাদের আটক করে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি।

 

আটকরা হলেন- নরসিংদী জেলার পলাশ থানার খানেপুর গ্রামের মৃত মুনসুর আলীর মেয়ে মোছা. রুবিনা আক্তার (৩৭), ঢাকা জেলার নবাবগঞ্জ থানার সূর্যখালী গ্রামের দেলোয়ারের মেয়ে মোছা. লাবনী আক্তার (৩৪), চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সুজাতপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার মেয়ে মরিয়ম বেগম (৩১) এবং ঢাকা জেলার রামপুরা থানার উত্তর রামপুরা গ্রামের রমিজুল ইসলামের মেয়ে মোছা. রুমি আক্তার (২৬)।

 

 

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীন প্রতাপপুর বিওপির ১২৭২/২ সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে মানবপাচারকারীদের সহায়তায় ৪ বাংলাদেশি নারী অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এসময় স্থানীয় জনতা তাদের আটক করে বিজিবির টহল দলের কাছে হস্তান্তর করে।সিলেটের রেস্তোরাঁ

 

 

বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, আটককৃত বাংলাদেশি নাগরিকদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় মামলা দায়েরপূর্বক গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain