শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেট জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান, ১০ লাখ ঘনফুট বালু জব্দ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের জাফলংয়ে ইসিএভুক্ত এলাকায় প্রশাসনের টাস্কফোর্স অভিযানে ১০ লাখ ঘনফুট বালু, ২০ হাজার ঘনফুট পাথর, ৫০ টি ড্রাম ট্র‍্যাক ও পাঁচ শতাধিক বার্কি নৌকা জব্দ করা হয়েছে। এতে সার্বক্ষণিক নজরদারিতে পুলিশ ও আনসার ক্যাম্প মোতায়েন স্থাপন করা হয়েছে।সিলেটের রেস্তোরাঁ

মঙ্গলবার ( ১২ নভেম্বর) সকাল থেকে জাফলংয়ে বালু-পাথর উত্তোলন প্রতিরোধে বিজিবি-পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর সহযোগে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৫০ টি যানবাহন ( ড্রাম ট্রাক, পে লোডার, ট্রাক) এবং ৫০০ (পাঁচ শতাধিক) বার্কি নৌকা জব্দ করা হয়েছে। ইসিএভুক্ত জাফলং জিরো পয়েন্ট থেকে বল্লাঘাট, লাখেরপাড়, জুম পাড়, কান্দুবস্তি,নয়াবস্তি এলাকায় নদী তীরবর্তী বিভিন্ন স্থানে আনুমানিক ১০ লাখ ঘনফুট বালু এবং ২০,০০০ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।

জব্দকৃত মালামালের নিরাপত্তায় সার্বক্ষণিকভাবে দুটি স্থানে ক্যাম্প স্থাপন করে আনসার ও পুলিশ মোতায়েন করা হচ্ছে।

জব্দকৃত পরিবহন (ড্রাম ট্রাক, ট্রাক ও পে-লোডার) গুলোর বিষয়ে পরিবহন শ্রমিক, মালিক ও শ্রমিক নেতারা অভিযান কালে ছাড়িয়ে নেয়ার জন্য বিপুল সংখ্যক শ্রমিক ও জনবল সহ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। এমতাবস্থায় পরিবহনগুলো থেকে বালু আনলোড করে পরিবহন শ্রমিক নেতা মো: ইয়াসিন এর নিকট হতে মুচলেকা আদায় করা হয়। পরিবহন-মালিক শ্রমিকেরা ইসিএভুক্ত এলাকা সহ গোয়াইনঘাটে বালু-পাথর অবৈধভাবে উত্তোলনে যুক্ত থাকবে না মর্মে উপস্থিত টাস্কফোর্স টিমের ম্যাজিস্ট্রেটের নিকট অঙ্গীকার করেন।

নদী ও নদী তীরবর্তী ইসিএভুক্ত এলাকায় অভিযান শেষে জাফলংয়ের বল্লাঘাট তীরবর্তী ক্র‍্যাশার মিল পরিদর্শন করা হয়েছে। এ সময় মিলগুলোতে ভারত থেকে আমদানি করা এলসি পাথরের পাশাপাশি দেশি পাথরের অস্তিত্ব পাওয়া গেছে। সার্বিক বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় মামলা দায়ের করা হবে। সকাল ১১ টা থেকে টানা বিকাল ৪ টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়েছে।

অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো: সাঈদুল ইসলাম, ওসি সরকার তোফায়েল আহমেদ, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মামুন, বিজিবির সংগ্রাম ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আলী ও তামাবিল ক্যাম্পের নায়েব সুবেদার আরিফ উপস্থিত ছিলেন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain