শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

লন্ডনে রাইটস অব দ্যা পিপলের বিক্ষোভ সমাবেশ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: ফ্যাসিবাদের দোসর মোস্তফা সারোয়ার ফারুকীকে উপদেষ্টা থেকে অপসারণের দাবীতে ও চট্টগ্রামে তৌহিদী ছাত্র-জনতার মিছিল থেকে ৫ জনকে গ্রেফতারের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন রাইটস অব দ্যা পিপল। মঙ্গলবার বেলা ২টায় লন্ডনের আলতাব আলী পার্কে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আসাদুজ্জামান শাফির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ কাওছার আহমেদ, প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ লস্কর, রুবেল আহমদ, আব্দুল কুদ্দুস মাসুম, মোঃ ফজলুর রহমান, ঈসা মোহাম্মদ, আনোয়ার হুসাইন, শিমুল ইসলাম, মুক্তাদির আহমেদ, মোঃ সাহিদুর রহমান ও আব্দুল হান্নান প্রমূখ।
সভাপতির বক্তব্যে আসাদুজ্জামান শাফি বলেন, বিগত ১৫ বছরের স্বৈরাচারের কার্যকলাপকে যারা বৈধতা দিয়েছে তাদের একজন এই মোস্তফা সরোয়ার ফারুকি। তাকে উপদেষ্টা বানানোর মাধ্যমে জুলাই বিপ্লবের শহিদদের রক্তের সাথে বেঈমানি করা হয়েছে। শুধু তাই নয়, এর প্রতিবাদে চট্টগ্রামে তৌহিদী জনতার ব্যাপারে বিক্ষোভ চলাকালে পুলিশ কয়েকজন ছাত্র-জনতাকে গ্রেফতার করেছে- আমরা অবিলম্বে তাদের মুক্তির দাবী জানাচ্ছি। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হলেও রাষ্ট্রের প্রতিটি সেক্টরে তাদের দোসররা বসে রয়েছে। তারা ছাত্র-জনতার গণ অভুত্থানকে নস্যাতের ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে জাতিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain