শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

সিলেটে করোনায় ফের মৃত্যু, শনাক্ত আড়াই শতাধিক!

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৩১০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের করোনাভাইরাসে আক্রান্ত ফের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত চব্বিশ ঘন্টায় মারা গেছেন একজন। আর শনাক্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে। একদিনে আড়াই শতাধিক লোক করোনাক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টার মধ্যে সিলেট জেলার করোনাক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৮৭ জনে।
এর আগে গত শনিবার সকাল ৮টার পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় ২ জন মারা গিয়েছিলেন।

এদিকে, সিলেটে চব্বিশ ঘন্টায় ২৭৪ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। ১০৪৩ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ২৬.২৭ ভাগ!

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১৯৪ জন, সুনামগঞ্জের ১১ জন, মৌলভীবাজারের ৪৮ জন ও হবিগঞ্জের ২১ জন রয়েছেন।
গত একদিনে করোনামুক্ত হয়েছেন ৪৯ জন। সবমিলিয়ে সুস্থতার সংখ্যা ৫০ হাজার ২৩৪ জন। বিভাগে মোট করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৬ হাজার ৩৩৮ জন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain