শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

সিলেটের অতিরিক্ত কর কমিশনার এ. জেড. এম. নুরুজ্জামানের সংবর্ধনা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: কর অঞ্চল সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন বলেছেন, রাজস্ব আয় থেকে প্রাপ্ত অর্থ দিয়েই সরকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও সেবা প্রদানের ব্যয় নির্বাহ করে থাকে। অর্থনীতির চাকা সচল রাখতে করদাতাদের স্বতঃস্ফূর্তভাবে কর প্রদান করতে হবে। এর ফলে রাজস্ব ভান্ডার সমৃদ্ধ হওয়ার পাশাপাশি দেশ এগিয়ে যাবে। তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে মুখ্য ভূমিকা রাখেন করদাতারা। তাই তাদের কর প্রদান আরো সহজীকরণে আমরা কাজ করছি। তিনি আরো বলেন, অতিরিক্ত কর কমিশনার এ. জেড. এম. নুরুজ্জামান সিলেটে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তাকে সংবর্ধনা প্রদান করার জন্য সিলেট কর আইনজীবী সমিতিকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার হলে কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার এ. জেড. এম. নুরুজ্জামান এর বদলিজনিত বিদায় উপলক্ষ্যে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে এক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমানের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার এ. জেড. এম. নুরুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের যুগ্ম কর কমিশনার সাইয়ীদ ফাহ্দ আল করিম, উপ-কর কমিশনার গোলাম কিবরিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আবুল ফজল, সমিতির সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সদস্য মো. আলী খোকন, মো. হাসনু চৌধুরী, বিধূ ভূষণ ভট্টাচার্য, মো. ইসতিয়াক হোসেন সজু। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিসহ অতিথিবৃন্দদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান সমিতির যুগ্ম সম্পাদক কাউছার মাহমুদ, কোষাধ্যক্ষ এড. প্রবাত চন্দ্র দেবনাথ, সমাজ কল্যাণ সম্পাদক এড. জহিরুল ইসলাম রিপন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন এডভোকেট মোস্তাকিম আহমদ কাউসার। -বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain