শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

সিলেট মহানগর জামায়াতের থানা দায়িত্বশীলদের সমাবেশ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা। জুলাই আন্দোলনের শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি, নিহতের চোখের পানি এখনো বন্ধ হয়নি। আহতরা এখনো হাসপাতালের বেডে কাৎড়াচ্ছে। এমন সময়ে যে কোন পদক্ষেপ নিতে হলে অন্তর্বর্তী সরকারকে ভেবে চিন্তে পদক্ষেপ নিতে হবে। ফ্যাসিবাদের দোসর ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া থেকে বিরত থাকতে হবে। কারণ ছাত্র-জনতার খুনীদের দোসরকে পুনর্বাসন শহীদদের রক্তের সাথে বেইমানীর শামিল। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে সজাগ ও সতর্ক থেকে জাতির প্রত্যাশা পূরণে কার্যকর ভুমিকা পালন করতে হবে।

তিনি বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগর জামায়াতের থানা দায়িত্বশীল সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সভায় মহানগরীর সকল সাংগঠনিক থানার আমীর-সেক্রেটারীগণ উপস্থিত ছিলেন।
মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহাজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সিলেট মহানগরী নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মুফতী আলী হায়দার প্রমূখ।
এছাড়া উপস্থিত ছিলেন, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আলাউদ্দিন, মু. আজিজুল ইসলাম, শামীম আহমদ, শফিকুল আলম মফিক, রফিকুল ইসলাম, শাহেদ আলী প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain